Logo

অস্ট্রেলিয়ার মাটিতে তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৪ আগস্ট, ২০২৬, ১১:১৯
অস্ট্রেলিয়ার মাটিতে তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন তানজিদ হাসান। তার দুর্দান্ত শতকের আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও তুলে নিয়েছেন অর্ধশতক। ফলে ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ নিয়ন্ত্রণে রয়েছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাট হাতে জবাব দিচ্ছে বাংলাদেশ। ৬৪তম ওভারে নাথান লায়নের বল লং অফ দিয়ে সিঙ্গেল নিয়ে ১৮৮ বলে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন তানজিদ। তার ইনিংসে রয়েছে ৮টি চার ও একটি ছক্কা।

এই সেঞ্চুরির মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে শতক করা প্রথম বাংলাদেশি ব্যাটার হওয়ার কীর্তি গড়েছেন তানজিদ। মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই এমন ঐতিহাসিক অর্জন পেলেন তিনি। শতক পূর্ণ করার পর হেলমেট খুলে উচ্ছ্বাস প্রকাশ করেন এই ওপেনার।

তানজিদের শতকের চার বল আগে ৭৪ বলে ফিফটি পূর্ণ করেন নাজমুল হোসেন শান্ত। দুই ব্যাটারের জুটিও দ্রুত শতরানের দিকে এগিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

এর আগে তানজিদের ব্যাটে বাংলাদেশ প্রথম ইনিংসে ২০০ রানের মাইলফলক অতিক্রম করে। ব্যাকফুটে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বল সীমানাছাড়া করে দলকে দুইশতে পৌঁছে দেন তিনি। একই সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে লিডও নেয় সফরকারীরা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে তানজিদ ৭৪ এবং শান্ত ২৮ রানে অপরাজিত ছিলেন। লাঞ্চে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ছিল ২ উইকেটে ১৮১ রান। প্রথম ইনিংসে তখনও ১৭ রানে পিছিয়ে ছিল দলটি। দ্বিতীয় সেশনে আরও ৮৫ রান যোগ করে বাংলাদেশ।

বিজ্ঞাপন

শুক্রবার দ্বিতীয় দিন ১ উইকেটে ৯৬ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করার পর দ্বিতীয় উইকেটে তানজিদ ও মুমিনুল হক ১০২ রানের জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান। মুমিনুল ৪৯ রানে আউট হলেও তানজিদ এগিয়ে যান সেঞ্চুরির পথে।

জশ হ্যাজলউডের অফস্টাম্পের বাইরের ফুলার ডেলিভারিতে ব্যাটের কানা ছুঁয়ে বল চলে যায় উইকেটকিপার অ্যালেক্স ক্যারির গ্লাভসে। ৯৫ বলে ৮টি চারের সাহায্যে ৪৯ রান করে থামেন মুমিনুল। এর আগে দলীয় ১৩৮ রানে সাদমান ইসলাম আউট হওয়ার পর তানজিদের সঙ্গে জুটি গড়েন তিনি।

তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি এবং শান্তর অর্ধশতকে ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। ২৩ বছর পর সেই ডারউইনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের শক্তির জানান দিচ্ছে সফরকারীরা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD