Logo

অস্ট্রেলিয়াকে হারানোর সেই মন্ত্র জানালেন মিরাজ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৬ আগস্ট, ২০২৬, ১২:৩৭
অস্ট্রেলিয়াকে হারানোর সেই মন্ত্র জানালেন মিরাজ
ছবি: সংগৃহীত

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় গিয়ে বাংলাদেশ জয়ী হবে, এই বিশ্বাস কারও মনে ছিল বলে মনে হয় না। কিন্তু মেহেদী হাসান মিরাজ সেই বিশ্বাস ধারণ করেছিলেন। প্রস্তুতিমূলক খেলায় ব্যাটিংয়ে ধস নামার পরও তিনি শতক করেছিলেন। ডারউইনের টেস্ট খেলায় ব্যাট ও বলে দুর্দান্ত অবদান রাখলেন। খেলা শেষে তিনি জানালেন, অস্ট্রেলিয়াকে হারানোর বিশ্বাসের বীজ খেলোয়াড়দের মনে অনেক আগেই রোপণ করা হয়েছিল।

বিজ্ঞাপন

খেলা শেষে পুরস্কার বিতরণী মঞ্চে মিরাজ বললেন, আমরা চমৎকার ক্রিকেট খেলেছি। অনেক দিন পর আমরা এখানে এসেছি। দলের অসাধারণ পারফরম্যান্স ছিল, যা আমাদের চরিত্রকে ফুটিয়ে তুলেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছিলেন মিরাজ। এরপর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ মাত্র ৫৪ রানে অলআউট হলেও তার আত্মবিশ্বাসে কোনো চিড় ধরেনি। অস্ট্রেলিয়াকে হারানোর বিশ্বাস দলের মধ্যে ছিল জানিয়ে তিনি বলেন, ‘আমাদের সেই বিশ্বাসটা ছিল। অস্ট্রেলিয়া বিশ্বমানের একটি দল এবং তাদের দলে অনেক ভালো খেলোয়াড় রয়েছে। আমরা জানতাম, যদি তাদের হারাতে পারি, তাহলে সেটা আমাদের দেশের জন্য দারুণ একটি অর্জন হবে। আমাদের বার্তা ছিল একটাই—নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস না থাকলে এটা সম্ভব নয়। পরিস্থিতি অনুযায়ী কীভাবে ভালো পারফর্ম করতে হবে, সেটাই আমাদের ভাবতে হয়েছে।’

টেল এন্ডার ব্যাটারদের সাহস দেওয়ার কথা জানালেন মিরাজ, ‘আমরা সঠিক সময়ে ভালো ব্যাটিং ও বোলিং করেছি। প্রথম ইনিংসে তানজিদ তামিম যেভাবে ব্যাট করেছে, শান্ত ও মুমিনুল খুব ভালো করেছে, আর তারপর নিচের সারির ব্যাটারদের সাথে চমৎকার জুটি আমাকে সাহায্য করেছে। ওরা আউট হয়ে গেলে আমি রানগুলো করতে পারতাম না। ওরা ক্রিজে টিকে ছিল বলেই আমি সেটা করতে পেরেছি। আমি ওদের বলেছিলাম, ‘তোমার সামনে কে বল করছে তা নিয়ে ভাববে না।’”

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD