Logo

ম্যাচ কিংবা সিরিজ জয়ের পর বোনাসের রেওয়াজ আর থাকছে না!

profile picture
ক্রীড়া ডেস্ক
১৮ আগস্ট, ২০২৬, ১৬:০৬
ম্যাচ কিংবা সিরিজ জয়ের পর বোনাসের রেওয়াজ আর থাকছে না!
ছবি: সংগৃহীত

বড় কোনো জয় বা সিরিজ জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টকে আর্থিক পুরস্কার দেওয়ার প্রচলিত রীতি থেকে সরে আসতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভবিষ্যতে নির্দিষ্ট ম্যাচ বা সিরিজের জন্য আলাদা করে বোনাস না দিয়ে বছর শেষে খেলোয়াড়দের সামগ্রিক পারফরম্যান্স বিবেচনায় পুরস্কার দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বিসিবির এক পরিচালক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ম্যাচ বা সিরিজভিত্তিক বোনাস দেওয়ার আগের সংস্কৃতি পরিবর্তনের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, ম্যাচ কিংবা সিরিজের ফলাফলের ভিত্তিতে আলাদা বোনাস না দিয়ে পুরো বছরের পারফরম্যান্স মূল্যায়ন করে ক্রিকেটারদের পুরস্কৃত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে বিসিবি সভাপতি তামিম ইকবালও বোনাস সংস্কৃতি নিয়ে অনাগ্রহের কথা জানিয়েছিলেন। তার মতে, কোনো শক্তিশালী দলের বিপক্ষে সিরিজ জিতলে বোনাস ঘোষণা করা এবং অন্য কোনো সিরিজ বা আইসিসি ইভেন্টে প্রত্যাশিত ফল না এলে খেলোয়াড়দের সমালোচনা করা—এভাবে ক্রিকেট পরিচালনা করা উচিত নয়।

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের পর ক্রিকেটারদের বোনাস দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে তামিম ইকবাল জানিয়েছিলেন, বিষয়টি অভ্যন্তরীণভাবে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করা হবে। একই সঙ্গে তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এই অর্জনে গর্ব প্রকাশ করে বলেন, এ জয় আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।

প্রসঙ্গত, দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD