Logo

৩৩ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রুডিগার

profile picture
ক্রীড়া ডেস্ক
১ সেপ্টেম্বর, ২০২৬, ২১:০৯
৩৩ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রুডিগার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জার্মানির ডিফেন্ডার অ্যান্টোনিও রুডিগার। ৩৩ বছর বয়সে এসে জাতীয় দলের হয়ে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

২০১৪ সালে জার্মানির জাতীয় দলে অভিষেকের পর দীর্ঘ ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮৬টি ম্যাচ খেলেছেন রুডিগার। জাতীয় দলের হয়ে করেছেন তিনটি গোল। এই সময়ে জার্মানির হয়ে ছয়টি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টেও অংশ নিয়েছেন তিনি। ২০১৭ সালে জার্মানির কনফেডারেশনস কাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রুডিগার।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিদায়বার্তায় রুডিগার বলেছেন, অনেক ভেবেছি। এখন জাতীয় দলে ক্যারিয়ার শেষ করে তরুণদের জন্য জায়গা করে দেওয়ার সময় এসেছে। ২০১৪ সালে প্রথমবার জার্মানির জার্সি পরার সময় স্বপ্নেও ভাবিনি, একদিন ৮৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলব।

বিজ্ঞাপন

জাতীয় দলের অধ্যায় শেষ করে এখন পুরো মনোযোগ ক্লাব ফুটবলে দিতে চান রুডিগার। তার ভাষায়, এখন আমার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে। যেখানে পুরোপুরি ক্লাবের দিকে মনোযোগ দেব।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD