Logo

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন লিওনেল মেসি

profile picture
ক্রীড়া ডেস্ক
৩১ আগস্ট, ২০২৬, ২১:২৮
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন লিওনেল মেসি
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক খোলা চিঠিতে জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার (৩১ আগস্ট) নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া পোস্টে মেসি জানান, অনেক চিন্তাভাবনার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। জাতীয় দলের জার্সিতে দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্তটি তার জন্য অত্যন্ত কঠিন ছিল বলেও উল্লেখ করেন তিনি।

মেসি লিখেছেন, জাতীয় দলের হয়ে খেলার জন্য তিনি সবসময় নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন। শুধু সাম্প্রতিক বছরগুলোতে নয়, ক্যারিয়ারের শুরু থেকেই আর্জেন্টিনার জার্সির জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন। দেশের মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি ফুটবলের মাধ্যমে আর্জেন্টাইন হিসেবে গর্বিত করার চেষ্টা করেছেন বলেও জানান তিনি।

বিদায়ের সিদ্ধান্তের পেছনে সময়ের বিষয়টিও তুলে ধরেছেন মেসি। তার ভাষায়, ক্যারিয়ারের একের পর এক অধ্যায় শেষ হয়ে আসছে এবং জাতীয় দল থেকে বিদায়ের বিষয়টি তাকে কষ্ট দিচ্ছে। তবে তিনি মনে করেন, এখনই সরে দাঁড়ানোর উপযুক্ত সময়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

জাতীয় দলের হয়ে খেলার প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে মেসি বলেন, তিনি এই জার্সিকে ভালোবেসেছেন এবং সারাজীবন ভালোবেসে যাবেন। দীর্ঘ সময় ধরে নিজেকে নিংড়ে দেওয়ার পর এখন আর দেওয়ার মতো কিছু অবশিষ্ট নেই বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি জাতীয় দলে জায়গা করে নেওয়ার মতো বেশ কিছু প্রতিভাবান তরুণ খেলোয়াড় উঠে আসছে বলেও জানান আর্জেন্টাইন অধিনায়ক।

গত ২০ বছর ধরে সমর্থকদের কাছ থেকে পাওয়া ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন মেসি। জাতীয় দলের হয়ে মাঠে সমর্থকদের কণ্ঠস্বর আর শুনতে না পারার বিষয়টি তিনি মিস করবেন বলে জানান। তবে অবসর নিলেও বাইরে থেকে দলের একজন সমর্থক হিসেবে ভালো ও খারাপ—সব সময়েই আর্জেন্টিনার পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

বিজ্ঞাপন

নিজের পরিবারের প্রতিও কৃতজ্ঞতা জানান মেসি। দীর্ঘ ও কঠিন যাত্রায় পাশে থাকার জন্য পরিবারের সদস্যদের ধন্যবাদ দেন তিনি। একই সঙ্গে ক্যারিয়ারে যেসব কোচ, সতীর্থ ও কর্মকর্তার সঙ্গে কাজ করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের সঙ্গে কাটানো অসংখ্য স্মৃতি ও অবিস্মরণীয় মুহূর্ত সঙ্গে নিয়ে বিদায় নেওয়ার কথা জানান তিনি।

মেসি বলেন, সতীর্থদের সঙ্গে মিলে আর্জেন্টিনার সমর্থকদের এমন কিছু স্বপ্নের মুহূর্ত উপহার দিতে পেরে তিনি গর্বিত। সেই মুহূর্তগুলো সমর্থকদের সঙ্গে ভাগ করে নেওয়া তার জীবনের অসাধারণ অভিজ্ঞতাগুলোর একটি বলেও উল্লেখ করেন।

নিজেকে আর্জেন্টাইন হিসেবে পরিচয় দেওয়ার সুযোগ পাওয়ার জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ‘চলো আর্জেন্টিনা’ স্লোগানে বার্তাটি শেষ করেন মেসি।

বিজ্ঞাপন

মেসি জানান, ফাইনালের দুই দিন পর, ২১ জুলাই তিনি প্রথম এই কথাগুলো লিখেছিলেন। তবে পরবর্তীতে তার বাবাকে ঘিরে ঘটে যাওয়া একটি ঘটনার পর জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্তের বিষয়ে তিনি আরও নিশ্চিত হয়েছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD