Logo

মেসির চার গোলের পর ব্রাজিলিয়ান তারকা কাসেমিরোর উচ্ছ্বাস

profile picture
ক্রীড়া ডেস্ক
৩০ আগস্ট, ২০২৬, ১৩:৫৫
মেসির চার গোলের পর ব্রাজিলিয়ান তারকা কাসেমিরোর উচ্ছ্বাস
ছবি: সংগৃহীত

সিএফ মন্ট্রিলের বিপক্ষে ইন্টার মায়ামির ৭-১ গোলের বড় জয়ে লিওনেল মেসির চার গোলের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো। একসময় প্রতিপক্ষ হিসেবে মেসির নৈপুণ্য দেখলেও এখন একই দলের সতীর্থ হিসেবে আর্জেন্টাইন ফরোয়ার্ডের অসাধারণ মুহূর্তগুলো উপভোগ করছেন তিনি।

বিজ্ঞাপন

মায়ামির হয়ে মেসির পারফরম্যান্সের প্রশংসা করে ব্রাজিলের এই মিডফিল্ডার বলেছেন, আর্জেন্টাইন অধিনায়ক এখনো বিশ্বের সেরা খেলোয়াড়। ২০২৬ বিশ্বকাপেও মেসি তার সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

মেসির উপস্থিতির গুরুত্ব তুলে ধরে কাসেমিরো বলেন, ‘মেসি দলে থাকা মানে এটাই। আমাদের এই মুহূর্তগুলো উপভোগ করতে হবে, কারণ সে এমন একজন মানুষ ও খেলোয়াড়, যে ইতিহাস তৈরি করে। আজ আমরা যা দেখলাম, তা অবশ্যই উপভোগ করতে হবে এবং তাকে সমর্থন করে যেতে হবে।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মেসিকে বিশ্বের সেরা খেলোয়াড় উল্লেখ করে কাসেমিরো আরও বলেন, ‘তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, কারণ সে এখনো সেরা। বিশ্বকাপে সে সেটার প্রমাণ দিয়েছে। তার সঙ্গে আমাদের এই সময়টা উপভোগ করতে হবে, কারণ তাকে সঙ্গে নিয়ে আমরা সত্যিই অনেক বেশি শক্তিশালী।’

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর চলতি গ্রীষ্মে ফ্রি ট্রান্সফারে ইন্টার মায়ামিতে যোগ দেন কাসেমিরো। এমএলএসের দলটির হয়ে এখন পর্যন্ত নয়টি ম্যাচ খেলেছেন তিনি, যার ছয়টিতে মেসির সঙ্গে মাঠে ছিলেন।

এর আগে ক্লাব ফুটবলে দীর্ঘ সময় মেসির প্রতিদ্বন্দ্বী ছিলেন কাসেমিরো। মেসি বার্সেলোনায় এবং কাসেমিরো রিয়াল মাদ্রিদে খেলার সময় দুজনের মধ্যে নিয়মিত লড়াই হয়েছে। ক্লাব ও জাতীয় দলের হয়ে তারা একে অপরের বিপক্ষে মোট ২০ ম্যাচে মুখোমুখি হয়েছেন। এর মধ্যে দুজনই আটটি করে ম্যাচে জয় পেয়েছেন, আর চারটি ম্যাচ ড্র হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD