Logo

সিপিএলে দল পেলেন মেহেদী হাসান মিরাজ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৩১ আগস্ট, ২০২৬, ১৯:৫৭
সিপিএলে দল পেলেন মেহেদী হাসান মিরাজ
ছবি: সংগৃহীত

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নতুন করে দল পেয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। টুর্নামেন্টের মাঝপথে তাকে দলে ভিড়িয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে মোহাম্মদ নবি সিপিএল থেকে সরে গেলে তাঁর জায়গায় গায়ানার হয়ে মাঠে দেখা যাবে মিরাজকে।

বিজ্ঞাপন

মিরাজ খুব শিগগিরই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা হতে পারেন। তবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের সঙ্গে তিনি ঠিক কতটি ম্যাচের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য জানা যায়নি।

১৩ আগস্ট থেকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। সেই সিরিজের জন্য কদিন আগেই দল ঘোষণা করেছে আফগানিস্তান। সিরিজে খেলতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই ভারতের বিমান ধরতে পারেন নবি। ফলে সিপিএলের গ্রুপ পর্বের বেশ কয়েকটি ম্যাচে তাকে পাবে না গায়ানা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নবির অনুপস্থিতিতে দলের ব্যাকআপ হিসেবে মিরাজের সঙ্গে চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে তিনটিতেই জয় পেয়েছে গায়ানা। পয়েন্ট তালিকায় তারা রয়েছে চতুর্থ স্থানে। গ্রুপ পর্বে তাদের এখনো সাতটি ম্যাচ বাকি।

বিজ্ঞাপন

এবারই অবশ্য প্রথমবারের মতো মিরাজ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে যাচ্ছেন না। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো বিশ্বের অন্যতম জনপ্রিয় টি-টোয়েন্টি লিগটিতে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

এর আগে ২০১৭ সালে মিরাজকে দলে নিয়েছিল ত্রিনবাগো নাইট রাইডার্স। তবে ওই আসরে দলে থাকলেও কোনো ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি তিনি। এবার গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে সেই

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD