লেস্টারের সঙ্গে ২০ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে শেফিল্ডে হামজা

লেস্টার সিটির সঙ্গে দীর্ঘ ২০ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী। নতুন ক্লাবটির সঙ্গে এক বছরের চুক্তি করেছেন তিনি। তবে চুক্তির আর্থিক বিষয়টি প্রকাশ করা হয়নি।
বিজ্ঞাপন
২৮ বছর বয়সী হামজা এর আগে ২০২৪-২৫ মৌসুমের শেষ দিকে ধারে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলেছিলেন। সে সময় সান্ডারল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নশিপের প্লে-অফ ফাইনালে হেরে যাওয়া দলটির হয়ে লিগে ১৬টি ম্যাচে মাঠে নামেন বাংলাদেশের এই ফুটবলার।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফুটবলার লেস্টার সিটি একাডেমি থেকে উঠে এসেছেন। ক্লাবের হয়ে ১১ মৌসুমে ১৬৬ ম্যাচে অংশ নিয়েছেন এই মিডফিল্ডার। চলতি মৌসুমে ৩ ম্যাচ খেলেছেন। লেস্টারের ২০১৫-১৬ প্রিমিয়ার লিগ জয়ী স্কোয়াডের অংশ ছিলেন এবং ২০২১ সালে চেলেসির বিরুদ্ধে তাদের এফএ কাপ ফাইনাল জয়েও খেলেছিলেন বাংলাদেশী এই তারকা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
‘কার্ডিফের বিপক্ষে ম্যাচের পর আমি বলেছিলাম কীভাবে আমাদের শক্তিশালী হওয়া দরকার এবং আমাদের বর্তমান কয়েকটি ইনজুরির কারণে রাইট-ব্যাক পজিশনে প্রতিযোগিতা বাড়ানো অত্যন্ত জরুরি ছিল’—ক্লাবের ওয়েবসাইটে শেফিল্ড ইউনাইটেড কোচ ক্রিস ওয়াইল্ডার বলেছেন। এই কোচ যোগ করেন ‘আমরা সবাই জানি হামজা ওই ভূমিকা পালন করতে পারে এবং এর চেয়েও অনেক বেশি কিছু করতে পারে। এখানে তার প্রথম ধাপের শেষ ১০ ম্যাচে তিনি সম্ভবত আমাদের সেরা খেলোয়াড় ছিলেন, যার মধ্যে প্লে-অফ সেমিফাইনাল এবং ফাইনাল অন্তর্ভুক্ত ছিল।’ চৌধুরী ২০২২-২৩ মৌসুমে ওয়াটফোর্ডে ধারে খেলার সময়ও ওয়াইল্ডারের অধীনে খেলেছিলেন।
‘আমি ওয়াটফোর্ডে স্বল্প সময়ের জন্য এই ম্যানেজার অধীনে কাজ করেছি এবং তারপর নিশ্চিতভাবেই এখানে আমার শেষ ধাপে খেলেছি। আমরা সবসময় যোগাযোগ রেখেছি’—সাবেক গুরুর সান্নিধ্য আসা নিশ্চিত হওয়ার পর বলছিলেন হামজা চৌধুরী বলেছেন।
২০২৫ সালের মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ জাতীয় দলে অভিষিক্ত এই মিডফিল্ডার আরও বলেন, ‘তার অধীনে খেলা আমি সত্যিই ভীষণ পছন্দ করি। এটি আমার জন্য একটি বড় পরিবর্তন। আমি ২০ বছর ধরে লেস্টারে আছি, তাই এটি আমার এবং আমার পরিবারের জন্যও পরিবর্তন। এটি এমন একটি বিষয় যার জন্য আমি সত্যিই মুখিয়ে আছি এবং আশা করি এখানে আমাদের একটি দুর্দান্ত মৌসুম কাটবে।’
বিজ্ঞাপন








