Logo

না খেলে সেমিতে উঠল বাংলাদেশও

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৪৭
না খেলে সেমিতে উঠল বাংলাদেশও
ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসে কোনো ম্যাচ না খেলেই পুরুষ ক্রিকেটের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আজ বাংলাদেশ সময় সকাল ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামার কথা ছিল লিটন দাসদের। তবে ম্যাচ শুরুর প্রায় সাড়ে তিন ঘণ্টা আগেই সেটি বাতিল করা হয়। র‌্যাংকিংয়ে মালয়েশিয়ার চেয়ে এগিয়ে থাকায় ম্যাচ না খেলেই শেষ চারে উঠে যায় বাংলাদেশ।

বিজ্ঞাপন

বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সকালে গেমস কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে, খেলা হচ্ছে না। এজন্য দল স্টেডিয়ামেও যাবে না।

আরও পড়ুন

বিজ্ঞাপন

গতকাল দুই কোয়ার্টার ফাইনাল বৃষ্টির জন্য অনুষ্ঠিত হয়নি। আজ সকালে নেপাল ও শ্রীলঙ্কা মধ্যকার ম্যাচটিও পণ্ড হয়েছে। মাঠের অবস্থা বেগতিক হওয়ায় বাংলাদেশের খেলার ঘণ্টা তিনেক আগেই বাতিল করা হয়েছে।

পহেলা অক্টোবর সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। আবহাওয়ার উন্নতি না হলে দুদিনের মধ্যে সেমিফাইনাল হওয়া বেশ কঠিন। সেমিফাইনালে বাংলাদেশের ম্যাচ ১ অক্টোবর সকাল নয়টায়। ঐ ম্যাচ না হলে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় জয় পাবে পাকিস্তান। ফলে ব্রোঞ্জের জন্য খেলতে হবে বাংলাদেশকে।

বিজ্ঞাপন

বাংলাদেশ নারী ক্রিকেট দলও বৃষ্টির জন্য বিড়ম্বনায় পড়েছিল। কোয়ার্টার ফাইনালে চীনের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির জন্য হয়নি। জ্যোতিরা সরাসরি উঠেছিল সেমিফাইনালে।

জেবি/এসডি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD