Logo

অসুস্থতার কারণে দলের সঙ্গে আরব আমিরাত যাচ্ছেন না শান্ত

profile picture
ক্রীড়া ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:২৫
অসুস্থতার কারণে দলের সঙ্গে আরব আমিরাত যাচ্ছেন না শান্ত
ছবি: সংগৃহীত

চলমান এশিয়ান গেমসে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল এখন জাপানে। জাতীয় দলের একাধিক খেলোয়াড়কে নিয়ে শক্তিশালী স্কোয়াড গড়ে সেখানে গেছে লিটন দাসের নেতৃত্বাধীন দল। সেই স্কোয়াডে ছিলেন নাজমুল হোসেন শান্তও। তবে কোনো ম্যাচ না খেলেই অসুস্থতার কারণে দেশে ফিরেছেন এই টপ অর্ডার ব্যাটার।

বিজ্ঞাপন

শারীরিক অসুস্থতার কারণে গতকাল জাপান থেকে দেশে ফেরেন শান্ত। বর্তমানে তিনি বিশ্রামে রয়েছেন। এদিকে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট সামনে রেখে আগামীকাল আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ টেস্ট দল।

অসুস্থতার কারণে শুরুতে দলের সঙ্গে যেতে পারছেন না টেস্ট অধিনায়ক শান্ত। ফলে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচটিও তার মিস করার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আগামী ৯ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট শুরু হওয়ার কথা। তার আগেই শান্ত সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দিতে পারবেন বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

একমাত্র টেস্টের পর আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মুমিনুল হক, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, এবাদত হোসেন, খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম।

বিজ্ঞাপন

স্ট্যান্ডবাই: নাঈম হাসান, মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD