Logo

লিজেন্ডস লিগে সাকিব আল হাসানকে মিস করছেন নাসির

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:১৯
লিজেন্ডস লিগে সাকিব আল হাসানকে মিস করছেন নাসির
ছবি: সংগৃহীত

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) এবারের আসরে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স দলের হয়ে খেলবেন নাসির হোসেন। মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া দলটির লক্ষ্য শিরোপা। তবে স্কোয়াডে সাকিব আল হাসান না থাকায় তাকে মিস করার কথা জানিয়েছেন নাসির।

বিজ্ঞাপন

টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স দল। নিজেদের প্রস্তুতি নিয়ে নাসির বলেন, ‘বেশ কয়েকদিন ধরে অনেক কষ্ট করছি, প্রস্তুতি নিচ্ছি। অবশ্যই লক্ষ্য থাকবে একটা ভালো পর্যায়ের ফলাফল অন্তত করার। আলহামদুলিল্লাহ প্রস্তুতি খুব ভালো হয়েছে। আর এখন আমরা যদি দুবাইয়ে গিয়ে আমাদের নিজেদের খেলাটা খেলতে পারি, তাহলে আমার মনে হয় ফলাফল আমাদের পক্ষে আসবে এবং ভালো একটা ফলাফল হবে।’

প্রতিপক্ষ দলগুলোর শক্তি নিয়েও কথা বলেন নাসির। তার মতে, অন্য দলগুলোর অনেক খেলোয়াড় শারীরিকভাবে শক্তিশালী ও অভিজ্ঞ। তবে বাংলাদেশের দলে তরুণ ক্রিকেটার বেশি থাকায় ফিটনেসের দিক থেকে তারা কিছুটা এগিয়ে থাকতে পারেন।

নাসির বলেন, ‘ওরা শারীরিকভাবে অনেক ভালো এবং বড় প্লেয়ার। আমাদের দিক থেকে আপনি এটা বলতে পারেন যে আমরা তরুণ একটা দল। আমাদের এখানে অনেক প্লেয়ার আছে। এদিক থেকে আমরা একটু হলেও আগে থাকব ওদের চেয়ে। বিশেষ করে আমার মনে হয় ফিটনেসের দিক থেকে আমরা একটু হলেও আগে থাকব ওদের চেয়ে।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই দুবাইয়ে যেতে চান নাসিররা। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে আগাম ফল বলা কঠিন বলেও মনে করেন তিনি।

নাসিরের ভাষায়, ‘অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আমরা যাচ্ছি। এটা আসলে টি-টোয়েন্টি খেলা, বলা কঠিন। আপনি বলে বলে তো চ্যাম্পিয়ন হতে পারবেন না। কিন্তু আমরা চেষ্টা করব ভালো পারফর্ম করার জন্য।’

এদিকে টুর্নামেন্ট শুরুর আগে সাকিব আল হাসানকে দলে পাওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত স্কোয়াডে জায়গা হয়নি বাংলাদেশের সাবেক এই অলরাউন্ডারের। সাকিবের অনুপস্থিতি নিয়ে নাসিরের কণ্ঠে আক্ষেপও শোনা গেছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করছি। এটা বলার অপেক্ষা রাখে না। সাকিব ভাই থাকলে অবশ্যই খুব ভালো হতো এবং আমরা আশাও ছিল যে সাকিব ভাই থাকবে হয়তোবা। আমি জানি না সাকিব ভাই থাকবে কি থাকবে না, এখন পর্যন্ত নিশ্চিত না। কিন্তু সাকিব ভাই থাকলে খুব ভালো হতো।’

সাকিবের অনুপস্থিতি থাকলেও নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলেই ভালো ফল অর্জনের প্রত্যাশা বাংলাদেশ চ্যাম্পিয়ন্স দলের। দুবাইয়ের মাটিতে সেই লক্ষ্য পূরণে নাসির-রিয়াদদের সামনে এখন মাঠের লড়াই।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD