Logo

নারী ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন বিসিবি সভাপতি তামিম

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:৫৩
নারী ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন বিসিবি সভাপতি তামিম
ছবি: সংগৃহীত

সর্বশেষ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে হারের পর সমালোচনার মুখে পড়েন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এরপর বিসিবিকে ই-মেইল করে টি-টোয়েন্টিতে আর অধিনায়কত্ব করতে না চাওয়ার কথা জানান তিনি।

বিজ্ঞাপন

তবে পরবর্তী সময়ে এশিয়ান গেমসেও জ্যোতির নেতৃত্বে খেলেছে বাংলাদেশ নারী দল। সেখানেও প্রত্যাশিত সাফল্য পায়নি তারা। শেষ পর্যন্ত এশিয়ান গেমস থেকে কোনো পদক ছাড়াই ফিরতে হয়েছে বাংলাদেশকে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর মধ্যে আগামী ৩ অক্টোবর ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ নারী দল। সফরের আগে আগামীকাল সোমবার দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। বিকেল ৩টায় শুরু হওয়ার কথা রয়েছে বৈঠকটি। এতে নারী বিভাগের চেয়ারম্যানও উপস্থিত থাকবেন।

এই বৈঠকেই জ্যোতির অধিনায়কত্বের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে। কারণ, টি-টোয়েন্টিতে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা জানালেও বিসিবি এখনো আনুষ্ঠানিকভাবে তা গ্রহণ করেনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD