প্রথম ডাকে মিরাজকে নিল ওয়ালটন, আইকন হলেন হৃদয়-মুশফিক

আগামী ৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) লাল বলের আসর। এরপর ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। টি-টোয়েন্টি টুর্নামেন্টটি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আদলে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এরই অংশ হিসেবে রোববার ছয় ফ্র্যাঞ্চাইজির আইকন ক্রিকেটার বাছাইয়ের ড্রাফট অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
আইকন ড্রাফটে প্রথমবার ডাক দেওয়ার সুযোগ পায় ওয়ালটন গ্রুপ। তারা নিজেদের আইকন ক্রিকেটার হিসেবে মেহেদী হাসান মিরাজকে দলে নিয়েছে।
দ্বিতীয় ডাকের সুযোগ পেয়ে ফরচুন গ্রুপ দলে ভিড়িয়েছে তাওহীদ হৃদয়কে। এরপর তৃতীয় ডাক পায় একমি গ্রুপ। তাদের আইকন হয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।
আরও পড়ুন
বিজ্ঞাপন
চতুর্থ ডাকের সুযোগ পাওয়া সেভেন রিংস সিমেন্ট গ্রুপ নিজেদের আইকন হিসেবে দলে নিয়েছে মুশফিকুর রহিমকে। পঞ্চম ডাকের সুযোগ পায় ব্লু স্টার লিমিটেড। তারা আইকন ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছে নুরুল হাসান সোহানকে।
বিজ্ঞাপন
সবশেষে আইকন বাছাইয়ের সুযোগ পায় সিটিজেন ব্যাংক। তাদের দলে গেছেন মোহাম্মদ নাঈম শেখ। এভাবে ছয় ফ্র্যাঞ্চাইজির আইকন ক্রিকেটার হিসেবে মিরাজ, হৃদয়, মোসাদ্দেক, মুশফিক, সোহান ও নাঈমের দল চূড়ান্ত হয়েছে।








