Logo

মঙ্গলবার বসছে বিসিবির নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর, ২০২৬, ২০:১৬
মঙ্গলবার বসছে বিসিবির নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্টের দল গঠনের প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী মঙ্গলবার। ওই দিন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট।

বিজ্ঞাপন

আগামী ৩ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা লাল বলের জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। এরপর হবে ৫০ ওভারের ম্যাচ। সবশেষে টি-টোয়েন্টি সংস্করণে মাঠে গড়াবে এনসিএল, যা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আদলে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি পর্ব শুরুর আগে ছয়টি দল গঠনের জন্যই আয়োজন করা হচ্ছে প্লেয়ার্স ড্রাফট। বিসিবির একটি সূত্র জানিয়েছে, ড্রাফটের আগেই ছয় দলের আইকন খেলোয়াড় বা অধিনায়ক নির্ধারণ করা হবে। এরপর ড্রাফটের মাধ্যমে খেলোয়াড় বাছাইয়ের পাশাপাশি কোচিং স্টাফও চূড়ান্ত করা হবে।

লাল বলের এনসিএল থেকে আলাদা করে সাদা বলের এই টুর্নামেন্টের ছয় দলের মালিকানা বিভিন্ন করপোরেট ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে দেওয়ার প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে তিন বছরের জন্য দলগুলোর মালিকানা স্বত্ব দেওয়ার পরিকল্পনা করেছে বিসিবি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD