Logo

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খতিয়ে দেখছে বিসিবি

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:১৬
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খতিয়ে দেখছে বিসিবি
ছবি: সংগৃহীত

এশিয়া কাপের পর এশিয়ান গেমসেও হতাশ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গত আসরে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিল নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল। এবার সেই পাকিস্তানের কাছেই ৩১ রানে হেরে পদকের লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

ধারাবাহিক ব্যর্থতার পর নারী ক্রিকেট দলকে নিয়ে নতুন করে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নারী ক্রিকেটকে ঢেলে সাজানোর অংশ হিসেবে কোচিং প্যানেলে একাধিক পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে।

প্রধান কোচ, ব্যাটিং কোচ ও ফিল্ডিং কোচ—প্রতিটি ইউনিটেই নতুন নিয়োগের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে টি-টোয়েন্টি দলের নেতৃত্বেও পরিবর্তন আসছে। জ্যোতি ইতোমধ্যে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। ফলে নতুন অধিনায়ক বেছে নিতে হবে বিসিবিকে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে এশিয়ান গেমসে নারী দলের ব্যর্থতা নিয়ে একটি রিপোর্ট তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা পোস্ট। বিসিবি পরিচালক সিরাজউদ্দিন আলমগীর মাঠে বসে দলের খেলা দেখেছেন। দেশে ফেরার পর তিনি সরাসরি বিসিবি সভাপতিকে দলের পারফরম্যান্স সম্পর্কে অবহিত করবেন।

বিজ্ঞাপন

এশিয়ান গেমসে পাকিস্তানের বিপক্ষে ৩১ রানের হারের মধ্য দিয়ে পদক ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজই দেশে ফেরার কথা রয়েছে দলের।

এর মধ্যে আগামী শনিবার জরুরি সভায় বসার কথা রয়েছে বিসিবির। সভায় নারী দলের আসন্ন অস্ট্রেলিয়া সফর এবং টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD