Logo

দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ, অস্ত্রোপচার হবে আসেনসিওর

profile picture
ক্রীড়া ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৬, ২১:৩৮
দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ, অস্ত্রোপচার হবে আসেনসিওর
ছবি: সংগৃহীত

রক্ষণভাগে আবারও চোটের ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। ডান পায়ের টিবিয়ায় স্ট্রেস ফ্র্যাকচারের কারণে অস্ত্রোপচার করাতে হবে স্প্যানিশ ডিফেন্ডার রাউল আসেনসিওকে। বৃহস্পতিবার অস্ত্রোপচার হবে বলে জানিয়েছে রিয়াল মাদ্রিদ।

বিজ্ঞাপন

২৩ বছর বয়সী আসেনসিও চলতি মৌসুমের শুরু থেকেই চোটের কারণে দলের বাইরে। রিয়ালের প্রথম পাঁচ ম্যাচের স্কোয়াডেও ছিলেন না তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অস্ত্রোপচারের পর সুস্থ হতে দুই থেকে চার মাস সময় লাগতে পারে। তবে রিয়াল মাদ্রিদ এখনো আনুষ্ঠানিকভাবে তাঁর মাঠে ফেরার সময়সীমা জানায়নি।

গত মৌসুমে রিয়ালের হয়ে ৩৪টি ম্যাচ খেলেছিলেন আসেনসিও। তবে মৌসুমের শেষ দিকে একাদশে তাঁর জায়গা কিছুটা অনিশ্চিত হয়ে পড়ে। চলতি মৌসুমে নতুন কোচ হোসে মরিনিওর অধীনে এখনো কোনো ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রিয়ালের রক্ষণভাগে এরই মধ্যে চোট ও অনুপস্থিতির সমস্যা রয়েছে। এদের মিলিতাও দীর্ঘমেয়াদি চোটের পর পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। অন্যদিকে ইব্রাহিমা কোনাতে ও দেইন হুইসেনও দলের রক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

বিজ্ঞাপন

রিয়াল মাদ্রিদের মেডিকেল রিপোর্টে বলা হয়েছে, আসেনসিওর ডান পায়ের টিবিয়ায় স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়েছে। চোটের চিকিৎসার অংশ হিসেবেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD