Logo

মেসিকে ছাড়া নতুনদের নিয়ে পরীক্ষা, বদলাবে না আর্জেন্টিনা

profile picture
ক্রীড়া ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:১৯
মেসিকে ছাড়া নতুনদের নিয়ে পরীক্ষা, বদলাবে না আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেওয়ার পর নতুন বাস্তবতার সামনে দাঁড়িয়ে আর্জেন্টিনা। মেসিকে ছাড়া দলকে নতুনভাবে গড়ে তোলার পরীক্ষা এখন কোচ লিওনেল স্কালোনির সামনে। তবে বিশ্বচ্যাম্পিয়নদের খেলার মূল দর্শনে পরিবর্তন আনতে চান না তিনি।

বিজ্ঞাপন

বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে স্কালোনি জানিয়েছেন, মেসির অনুপস্থিতিতে আর্জেন্টিনার খেলার ধরনে কিছুটা পরিবর্তন আসতে পারে। তবে বল দখলে রেখে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখাই থাকবে দলের প্রধান কৌশল।

স্কালোনি বলেন, ‘আমরা ভিন্নভাবে খেলার একটি উপায় খুঁজে নেব। এই ম্যাচগুলোই পরীক্ষা-নিরীক্ষার জন্য। তবে আমাদের মূল স্টাইল থাকবে বল নিয়ন্ত্রণ করা।’

মেসি-পরবর্তী প্রথম পরীক্ষায় নতুন কয়েকজন খেলোয়াড়কে সুযোগ দিতে চান আর্জেন্টিনা কোচ। নিকো পাজ, রোমান ভেগা, সান্তিয়াগো কাস্ত্রো ও ভ্যালেন্তিন বারকোর মতো তরুণদের সামনে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ এসেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে মেসির জায়গা কোনো একজন খেলোয়াড় দিয়ে পূরণ করার পরিকল্পনা নেই স্কালোনির। তার মতে, মাঠের অবদানের পাশাপাশি নেতৃত্ব এবং দলের ভেতরে প্রভাবের দিক থেকেও মেসির বিকল্প পাওয়া সম্ভব নয়। তাই নতুন অধ্যায়ে দায়িত্ব ভাগ করে নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে আর্জেন্টিনা।

অধিনায়কত্বেও আসছে পরিবর্তন। মেসি ও নিকোলাস ওতামেন্দির পর নেতৃত্বের প্রথম পছন্দ হিসেবে ক্রিশ্চিয়ান রোমেরোকে বিবেচনা করা হচ্ছে। এরপর নেতৃত্বের তালিকায় রয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ ও লাওতারো মার্তিনেজ।

এদিকে মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সিও আপাতত খালি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কালোনি জানিয়েছেন, জার্সিটির বিশেষ মর্যাদা বিবেচনায় এখনই এটি অন্য কোনো খেলোয়াড়কে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD