Logo

১০ ম্যাচ নিষিদ্ধ, তবু আর্জেন্টিনা ক্যাম্পে পারেদেস

profile picture
ক্রীড়া ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:১৬
১০ ম্যাচ নিষিদ্ধ, তবু আর্জেন্টিনা ক্যাম্পে পারেদেস
ছবি: সংগৃহীত

ফিফার ১০ ম্যাচের নিষেধাজ্ঞার কারণে জাতীয় দলের হয়ে খেলতে পারছেন না লিয়ান্দ্রো পারেদেস। তবে নিষেধাজ্ঞার মধ্যেও আর্জেন্টিনা দলের সঙ্গে যোগাযোগ ধরে রেখেছেন বোকা জুনিয়র্সের এই মিডফিল্ডার। মঙ্গলবার এজেইজায় জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে গিয়ে সতীর্থদের সঙ্গে দেখা করেন তিনি।

বিজ্ঞাপন

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে সংঘর্ষে জড়ানোর ঘটনায় পারেদেসকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করে ফিফা। সেই শাস্তির কারণে এবারের আন্তর্জাতিক ম্যাচের দলে তিনি নেই।

ক্যাম্পে গিয়ে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির সঙ্গেও কথা বলেন পারেদেস। জাতীয় দলের সতীর্থদের অনুশীলন দেখেন তিনি। এর আগে বোকা জুনিয়র্সের হয়ে ম্যাচ শেষে পারেদেস জানিয়েছিলেন, সুযোগ পেলে জাতীয় দলের ক্যাম্পে গিয়ে সতীর্থদের সঙ্গে দেখা করবেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে এর আগে কিছুটা অনিশ্চয়তার কথা জানিয়েছিলেন পারেদেস। নিষেধাজ্ঞার পাশাপাশি লিওনেল মেসির জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তও তাকে ভাবাচ্ছে বলে জানিয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

তবে পারেদেসকে নিয়ে স্কালোনির অবস্থান ইতিবাচক। আর্জেন্টাইন কোচ জানিয়েছেন, জাতীয় দলের দরজা তার জন্য খোলা এবং দলের হয়ে পারেদেসের অবদানের কারণে তাকে এখনও দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দেখা হয়।

বিশ্বকাপের ফাইনালের ঘটনার পর পারেদেসসহ তিন আর্জেন্টাইন খেলোয়াড়কে নিষেধাজ্ঞা দেয় ফিফা। পারেদেসের ১০ ম্যাচের শাস্তি সবচেয়ে দীর্ঘ। তবে আর্জেন্টিনার পরবর্তী আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলো অনুমোদিত ‘ক্লাস এ’ ম্যাচ হওয়ায় এসব ম্যাচের মাধ্যমে নিষেধাজ্ঞার ম্যাচসংখ্যা কমবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD