Logo

ভারতের বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিল দলে বড় ধাক্কা

profile picture
ক্রীড়া ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:৫০
ভারতের বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিল দলে বড় ধাক্কা
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে চোট পাওয়ায় ভারতের বিপক্ষে ব্রাজিলের পরের প্রীতি ম্যাচে খেলতে পারছেন না রাফিনহা। ডান উরুর পেশিতে চোট পাওয়ায় জাতীয় দল থেকে তাকে আপাতত বাদ দেওয়া হয়েছে। ফলে শনিবার কলকাতায় ভারতের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না বার্সেলোনার এই তারকার।

বিজ্ঞাপন

মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয়ে ব্রাজিলের হয়ে পেনাল্টি থেকে গোল করেন রাফিনহা। তবে বিরতির পর আর মাঠে নামেননি তিনি। তার বদলি হিসেবে মাঠে নামেন এন্দ্রিক।

ম্যাচের পর পরীক্ষায় রাফিনহার ডান উরুর পেশিতে ফোলা ধরা পড়ে। বুধবার ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানায়, পরীক্ষায় তার পেশিতে সামান্য মাত্রার ‘মাসল ওডিমা’ পাওয়া গেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সতর্কতার অংশ হিসেবে রাফিনহাকে জাতীয় দল থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তার পরিবর্তে নতুন কোনো খেলোয়াড়কে দলে ডাকছেন না কোচ কার্লো আনচেলত্তি।

বিজ্ঞাপন

চোট নিয়ে ঝুঁকি না নিয়ে ব্রাজিলের মেডিকেল টিম বার্সেলোনার সঙ্গে আলোচনা করে রাফিনহাকে স্পেনে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে গত মৌসুমেও চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন রাফিনহা। ডান উরুর চারটি পৃথক চোটে মোট ১৫০ দিনের বেশি মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। বিশ্বকাপে হাইতির বিপক্ষেও চোটের কারণে একটি ম্যাচে খেলতে পারেননি তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD