Logo

অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ জয় পেলেও বড় দুশ্চিন্তায় ব্রাজিল

profile picture
ক্রীড়া ডেস্ক
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৩২
অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ জয় পেলেও বড় দুশ্চিন্তায় ব্রাজিল
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ জয় পেলেও ব্রাজিল শিবিরে পুরোপুরি স্বস্তি নেই। ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার পর ডান উরুর পেশিতে অস্বস্তি অনুভব করায় মাঠ ছাড়তে হয়েছে রাফিনিয়াকে। সতর্কতামূলকভাবে তাকে তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন।

বিজ্ঞাপন

ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়েছে ব্রাজিল। প্রথমার্ধে পেনাল্টি থেকে দলের হয়ে গোলও করেন রাফিনিয়া। তবে বিরতির পর আর মাঠে ফেরেননি বার্সেলোনার এই ফরোয়ার্ড।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের তথ্য অনুযায়ী, ডান উরুর পেশিতে অস্বস্তির কারণেই রাফিনিয়াকে তুলে নেওয়া হয়। আপাতত গুরুতর কোনো চোটের কথা জানানো হয়নি। তবে আরও পরীক্ষা-নিরীক্ষার পরই তার চোটের প্রকৃতি এবং কতদিন মাঠের বাইরে থাকতে হতে পারে, সে বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

রাফিনিয়ার চোটের বিষয়টি তার ক্লাব বার্সেলোনার জন্যও গুরুত্বপূর্ণ। মৌসুমের শুরুতে দুর্দান্ত ফর্মে থাকা এই ব্রাজিলিয়ান ইতোমধ্যে আটটি প্রতিযোগিতামূলক ম্যাচে ১৪ গোল করেছেন।

বিজ্ঞাপন

এর আগে আন্তর্জাতিক বিরতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেও দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন রাফিনিয়া। টাউনসভিলে অনুষ্ঠিত সেই ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল। ম্যাচের যোগ করা সময়ে ব্রাজিলের গোলটি আসে রাফিনিয়ার নেওয়া কর্নার থেকে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD