Logo

অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়ে জয়ে ফিরল ব্রাজিল

profile picture
ক্রীড়া ডেস্ক
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৪৭
অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়ে জয়ে ফিরল ব্রাজিল
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে দারুণ জয় পেয়েছে ব্রাজিল। প্রথম ম্যাচে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে একাদশে সাতটি পরিবর্তন এনে সফল হয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। দুই গোল হজম করেও শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে জয় তুলে নিয়েছে সেলেসাওরা।

বিজ্ঞাপন

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ব্রাজিল। তৃতীয় মিনিটে দ্রুত কয়েকটি পাসের পর ডান দিক দিয়ে অস্ট্রেলিয়ার বক্সে ঢুকে পড়েন ভান্দেরসন। এরপর নিচু শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন এই ডিফেন্ডার।

তবে পিছিয়ে পড়েও ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে যায় অস্ট্রেলিয়া। ২৮ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে আলেসান্দ্রো সিরকাতি গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান।

এর মাত্র পাঁচ মিনিট পরই ম্যাচে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। ৩৩ মিনিটে দারুণ এক শটে ব্রাজিলের জালে বল পাঠান কনর মেটকাফ। ফলে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে ব্রাজিল।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রথমার্ধের শেষ দিকে আবারও ম্যাচে ফেরে ব্রাজিল। অস্ট্রেলিয়ার বক্সে দানিলোর পায়ে হ্যারি সাউটারের চ্যালেঞ্জের পর ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।

স্পটকিক নিতে এগিয়ে আসেন রাফিনিয়া। নিচু ও জোরালো শটে গোলরক্ষক প্যাট্রিক বিচকে পরাস্ত করে ব্রাজিলকে ২-২ সমতায় ফেরান তিনি। প্রথমার্ধ শেষ হয় চার গোলের সমতায়।

বিরতির পর রাফিনিয়াকে মাঠে রাখেননি আনচেলত্তি। তার জায়গায় নামেন এন্দ্রিক। একই সঙ্গে অধিনায়কের আর্মব্যান্ড তুলে দেওয়া হয় ব্রুনো গুইমারেসের হাতে।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় ব্রাজিল। এন্দ্রিকের তৈরি করা আক্রমণ থেকেই ৬৯ মিনিটে গোলের দেখা পায় সেলেসাওরা। তার দেওয়া সুযোগ কাজে লাগিয়ে ব্রুনো গুইমারেস জোরালো শটে বল জালে পাঠিয়ে দলকে আবারও এগিয়ে দেন।

এরপর ব্রাজিলের জয় আরও নিশ্চিত করেন ভিনিসিয়ুস জুনিয়র। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৪-২ করেন তিনি। শেষ পর্যন্ত এই ব্যবধানেই ম্যাচ শেষ হয়।

প্রথম ম্যাচের ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে সাত পরিবর্তন এনে জয় পেল ব্রাজিল। দুই গোল হজম করেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৪-২ ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD