প্রথমার্ধে রাফিনহার গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সমতায় ব্রাজিল

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচের প্রথমার্ধ ২-২ গোলে সমতায় শেষ করেছে ব্রাজিল। প্রথমে এগিয়ে গিয়েও পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে পিছিয়ে পড়েছিল কার্লো আনচেলত্তির দল। পরে পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরেন রাফিনহা।
বিজ্ঞাপন
ম্যাচের তৃতীয় মিনিটেই গ্যাব্রিয়েল বন্তেম্পোর অ্যাসিস্টে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন ভেন্ডারসন। শুরুতেই লিড নিয়ে আক্রমণাত্মক ফুটবলের ইঙ্গিত দেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে ২৮ মিনিটে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। কর্নার থেকে পাওয়া বলে ডান পায়ের শটে ব্রাজিলের জালে বল পাঠান আলেসান্দ্রো সিরকাটি। এর পাঁচ মিনিট পরই অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন কনর ম্যাটকাফে।
পিছিয়ে পড়েও দ্রুত ম্যাচে ফিরে আসে ব্রাজিল। ৪৩ মিনিটে ড্যানিলো সান্তোস বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ব্রাজিল। স্পটকিক থেকে ঠাণ্ডা মাথায় গোল করে স্কোর ২-২ করেন রাফিনহা।
বিজ্ঞাপন
এই ম্যাচে আগের একাদশ থেকে সাতটি পরিবর্তন এনেছেন আনচেলত্তি। সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে রাফিনহাকে ‘ফলস নাইন’ ভূমিকায় খেলানো হচ্ছে।
ব্রাজিলের একাদশ: ওতাভিও; ভান্ডারসন, জাইর, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও মাউরো জুনিয়র; দানিলো, ব্রুনো গিমারায়েস ও গ্যাব্রিয়েল বন্তেম্পো; রায়ান, রাফিনহা ও ভিনিসিয়ুস জুনিয়র।








