Logo

অস্ট্রেলিয়ার বিপক্ষে সাত পরিবর্তন নিয়ে মাঠে নামছে ব্রাজিল

profile picture
ক্রীড়া ডেস্ক
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৫৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে সাত পরিবর্তন নিয়ে মাঠে নামছে ব্রাজিল
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচের একাদশে বড় পরিবর্তন এনেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ার পর এবার শুরুর একাদশে সাতটি পরিবর্তন করেছেন তিনি। সবচেয়ে বড় চমক, রাফিনিয়াকে ‘ফলস নাইন’ হিসেবে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন আনচেলত্তি।

বিজ্ঞাপন

প্রথম ম্যাচে ব্রাজিলের হয়ে শুরু করা এন্দ্রিক এবার জায়গা পেয়েছেন বেঞ্চে। তার পরিবর্তে আক্রমণভাগে শুরু করবেন রায়ান। ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে আক্রমণের বাকি জায়গায় থাকছেন রাফিনিয়া ও রায়ান।

আক্রমণের কেন্দ্রে রাফিনিয়ার খেলা অবশ্য একেবারে নতুন নয়। বার্সেলোনাতেও চলতি মৌসুমে তাকে মাঝখানে ব্যবহার করা হচ্ছে। নতুন ভূমিকায় দুর্দান্ত ছন্দে থাকা ব্রাজিলিয়ান তারকা আট ম্যাচে করেছেন ১৪ গোল।

মাঝমাঠেও এসেছে পরিবর্তন। দানিলো ও ব্রুনো গিমারাইশের সঙ্গে শুরুর একাদশে জায়গা পেয়েছেন সান্তোসের মিডফিল্ডার গ্যাব্রিয়েল বন্তেপো। জাতীয় দলের মূল দলে এটিই তার প্রথমবারের মতো শুরুর একাদশে নামা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

রক্ষণভাগেও দেখা যাবে বড় পরিবর্তন। গোলরক্ষক হিসেবে শুরু করবেন ওতাভিও। তার সামনে থাকছেন ভান্দেরসন, জাইর, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও মাউরো জুনিয়র।

ফলে প্রথম ম্যাচের একাদশে থাকা হুগো সুজা, মাতেউজিনিও, মারকিনিয়োস, ভিতোর রেইস ও দগলাস সান্তোস এবার শুরু করছেন না।

ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ বিকেল ৪টায় শুরু হবে ব্রাজিল-অস্ট্রেলিয়ার দ্বিতীয় প্রীতি ম্যাচ।

বিজ্ঞাপন

ব্রাজিলের একাদশ

ওতাভিও; ভান্দেরসন, জাইর, গ্যাব্রিয়েল মাগালহায়েস, মাউরো জুনিয়র; দানিলো, ব্রুনো গিমারাইশ, গ্যাব্রিয়েল বন্তেপো; রায়ান, রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD