Logo

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ মিনিটেই ব্রাজিলের গোল, এগিয়ে সেলেসাওরা

profile picture
ক্রীড়া ডেস্ক
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৩৫
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ মিনিটেই ব্রাজিলের গোল, এগিয়ে সেলেসাওরা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের পর জাতীয় দলকে নতুনভাবে গড়ে তুলতে একের পর এক পরীক্ষা চালাচ্ছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের ম্যাচে সেই পরীক্ষা খুব একটা কাজে আসেনি। শেষ মুহূর্তে রায়ানের গোলে ১-১ সমতায় ম্যাচ শেষ করে ব্রাজিল।

বিজ্ঞাপন

তবে একই প্রতিপক্ষের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে শুরুতেই এগিয়ে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে ম্যাচের মাত্র তৃতীয় মিনিটে ভেন্ডারসনের গোলে ১-০ লিড নেয় ব্রাজিল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচের একাদশে সাতটি পরিবর্তন এনেছেন আনচেলত্তি। সবচেয়ে বড় চমক হিসেবে রাফিনহাকে আক্রমণের কেন্দ্রে খেলাচ্ছেন তিনি।

ব্রাজিলের একাদশে রয়েছেন—ওতাভিও; ভেন্ডারসন, জাইর, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও মাউরো জুনিয়র; দানিলো, ব্রুনো গিমারায়েস ও গ্যাব্রিয়েল বন্তেম্পো; রায়ান, রাফিনহা ও ভিনিসিয়ুস জুনিয়র।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD