কলকাতায় ব্রাজিল-ভারত ম্যাচের টিকিটে ‘একটি কিনলে একটি ফ্রি’

কলকাতায় ভারত-ব্রাজিল ম্যাচের আগে দর্শকদের জন্য এসেছে বিশেষ টিকিট অফার। সাধারণ গ্যালারির টিকিটে দেওয়া হচ্ছে ‘একটি কিনলে একটি ফ্রি’ সুবিধা। অর্থাৎ একটি টিকিটের মূল্য পরিশোধ করেই দুটি টিকিট পাওয়ার সুযোগ থাকছে।
বিজ্ঞাপন
আগামী ৩ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে ভারত ও পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। তবে এই বিশেষ অফারটি সীমিত সময়ের জন্য কার্যকর থাকবে এবং টিকিটের মজুত থাকা পর্যন্তই সুবিধাটি পাওয়া যাবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টে অফারটি পেতে নির্দিষ্ট একটি কোড ব্যবহারের কথা জানানো হয়েছে। ফলে এখনো যারা ম্যাচের টিকিট সংগ্রহ করেননি, তাদের জন্য তুলনামূলক কম খরচে গ্যালারিতে বসে ম্যাচ দেখার সুযোগ তৈরি হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে কলকাতার তিন বড় ক্লাব ও ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের মাধ্যমে টিকিটে বিশেষ ছাড় দেওয়ার উদ্যোগ নিয়েছিল এআইএফএফ। তবে সেই উদ্যোগে প্রত্যাশিত সাড়া পাওয়া যায়নি বলে সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে, ভারত ম্যাচের জন্য শক্তিশালী দল নিয়ে কলকাতায় আসছে ব্রাজিল। স্কোয়াডে রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র, এন্দ্রিক ও ব্রুনো গুইমারায়েসের মতো তারকারা। ব্যালন ডি’অরের জন্য মনোনীত তিন খেলোয়াড়ও রয়েছেন দলটিতে।
আক্রমণভাগেও ব্রাজিলের হাতে রয়েছে একাধিক বিকল্প। ভিনিসিয়ুস ও এন্দ্রিকের পাশাপাশি এস্তেভাও, হোয়াও পেদ্রো, রায়ান ও স্যামুয়েল লিনোর মতো খেলোয়াড়দেরও মাঠে নামানোর সুযোগ থাকবে কোচের।








