আনচেলত্তির নতুন কৌশলেই ব্রাজিলের দারুণ জয়, জানালেন অধিনায়ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেনে ব্রাজিলের জয়ের পেছনে কৌশলগত পরিবর্তনকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অধিনায়ক ব্রুনো গিমারায়েস। ম্যাচ শেষে তিনি অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক ফুটবল ও শক্ত রক্ষণভাগের প্রশংসাও করেন।
বিজ্ঞাপন
ব্রুনোর মতে, অস্ট্রেলিয়ার দ্রুত প্রেসিং, গতিময় ফুটবল এবং সংগঠিত রক্ষণ ব্রাজিলকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছিল। তবে টাউনসভিলে আগের ম্যাচে ড্র করার পর সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ব্রিসবেনে নিজেদের খেলার কাঠামোয় পরিবর্তন আনে ব্রাজিল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ম্যাচের আগে কোচ কার্লো আনচেলত্তি যে কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন, সেটিই মাঠে কার্যকর হয়েছে বলে জানান ব্রুনো। তিন মিডফিল্ডারকে রেখে ৪-৩-৩ ধরনের ছকে খেলায় মাঝমাঠে সমন্বয় বেড়েছে বলে মনে করেন তিনি।
ব্রুনো বলেন, ‘আজ আমরা তিনজনকে নিয়ে মাঝমাঠে নতুন একটি কৌশল চেষ্টা করেছি, অনেকটা ৪-৩-৩-এর মতো। এতে ভেতরের দিকে আমরা বেশি কম্বিনেশন তৈরি করতে পেরেছি।’
বিজ্ঞাপন
টাউনসভিলের ম্যাচে ব্রাজিল তুলনামূলক বেশি লং বল খেলেছিল। তবে ব্রিসবেনে বল নিজেদের দখলে রেখে আক্রমণ গড়ার দিকে বেশি মনোযোগ দেয় দলটি। ব্রুনোর মতে, এই পরিবর্তনই আক্রমণে বেশি সুযোগ ও গোল পাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে।
তিনি বলেন, ‘শেষ ম্যাচে আমরা অনেক লং বল খেলেছিলাম। আজ আমরা বল কিছুটা বেশি সময় নিজেদের কাছে রাখতে পেরেছি। আমার কাছে এটাই বেশি গোল করার মূল চাবিকাঠি। আজ আমরা খুব ভালো খেলেছি।’








