Logo

৩০৫ রান তাড়া করে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের নাটকীয় টাই

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৯ অক্টোবর, ২০২৬, ২০:০৯
৩০৫ রান তাড়া করে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের নাটকীয় টাই
ছবি: সংগৃহীত

ওমানের আল আমেরাতে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস টাই করেছে বাংলাদেশ। ৩০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে ৩০৪ রান করে বাংলাদেশের যুবারা। শেষ ওভারে ১৪ রান তুলে দলকে হার থেকে বাঁচান নয় নম্বরে ব্যাট করতে নামা রুবায় ইসলাম রিজন।

বিজ্ঞাপন

ম্যাচের একপর্যায়ে জয়ের পথেই ছিল বাংলাদেশ। ৩৫তম ওভারে ৩ উইকেট হারিয়ে দলের সংগ্রহ দাঁড়ায় ২২০ রান। তবে এরপর মাত্র ৪৫ রানের ব্যবধানে আরও ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকে লোয়ার অর্ডারের দৃঢ়তায় শেষ পর্যন্ত ম্যাচ টাই করতে সক্ষম হয় দলটি।

বাংলাদেশের হয়ে ওপেনার আবদুল্লাহ আল মুহি ৪৫ বলে ৫০ রান করেন। জারিফ সিয়ামের ব্যাট থেকে আসে ২৮ বলে ২২ রান। আলামিন হোসেন রনি ৫৬ বলে ৭১ রান করে দলের জয়ের আশা জিইয়ে রাখেন। আহসান আল মুমিন করেন ৫৬ রান।

শেষদিকে ব্যাট হাতে দায়িত্ব নেন রুবায় ইসলাম রিজন। মাত্র ১৯ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৩৩ রানে অপরাজিত থাকেন তিনি। শেষ ওভারে প্রয়োজনীয় ১৪ রান তুলে বাংলাদেশকে অবিশ্বাস্য এক টাই এনে দেন এই ব্যাটার।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩০৪ রান সংগ্রহ করে তারা। আফগানিস্তানের ব্যাটিং লাইনআপের প্রথম সাত ব্যাটারের সবাই রান পান, যার মধ্যে দুজন তুলে নেন অর্ধশতক।

দলের হয়ে নোমান সালারজাই সর্বোচ্চ ৭৬ রান করেন। ফরিদুল্লাহ ইহসাসের ব্যাট থেকে আসে ৫১ রান। এ ছাড়া আবিদুল্লাহ নাদারজান ২৩, সোবহান জাখাইল ২৭ এবং হামজা খান ২৯ রান করেন। শেষদিকে তাহির সারওয়ারি ৩১ বলে ৪৩ ও আমির হামজা ১১ বলে ২১ রান যোগ করেন।

বল হাতে বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল ছিলেন রুবায় ইসলাম রিজন। তিনি ৪টি উইকেট শিকার করেন। জেকে শরিফ সিয়াম নেন ২টি উইকেট।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD