Logo

লা লিগায় ইতিহাস গড়ল রিয়াল, নিজেদের পক্ষে ৬০০ পেনাল্টি

profile picture
ক্রীড়া ডেস্ক
১৯ অক্টোবর, ২০২৬, ১৬:৩৮
লা লিগায় ইতিহাস গড়ল রিয়াল, নিজেদের পক্ষে ৬০০ পেনাল্টি
ছবি: সংগৃহীত

স্প্যানিশ ফুটবলের শীর্ষ লিগ লা লিগায় নতুন ইতিহাস গড়েছে রিয়াল মাদ্রিদ। সেভিয়ার বিপক্ষে ৪-১ গোলের জয়ের ম্যাচে নিজেদের পক্ষে পাওয়া ৬০০তম পেনাল্টির মাইলফলক স্পর্শ করেছে স্প্যানিশ জায়ান্টরা। লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে এই কীর্তি গড়ল মাদ্রিদের ক্লাবটি।

বিজ্ঞাপন

সেভিয়ার বিপক্ষে ম্যাচে জোড়া গোল করেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। তাঁর দ্বিতীয় গোলটি আসে পানেনকা শটে নেওয়া পেনাল্টি থেকে। ম্যাচের ৬৩তম মিনিটে রেফারি মাতেও বুসকেটস ফেরার পেনাল্টির নির্দেশ দেন। সেভিয়ার ডিফেন্ডার আন্দ্রেস কাস্ত্রিন এমবাপেকে ফাউল করায় রিয়াল মাদ্রিদ পেনাল্টি পায়। আর সেই স্পটকিক থেকেই আসে ক্লাবটির ঐতিহাসিক ৬০০তম পেনাল্টি।

লা লিগায় নিজেদের পক্ষে পাওয়া পেনাল্টি থেকে এখন পর্যন্ত ৪৬৪টি গোল করেছে রিয়াল মাদ্রিদ। দীর্ঘ সময় ধরে স্প্যানিশ ফুটবলে আধিপত্য ধরে রাখা ক্লাবটির আক্রমণাত্মক শক্তির পাশাপাশি পেনাল্টি আদায়ের এই পরিসংখ্যানও নজর কেড়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ব্যক্তিগত হিসাবে রিয়ালের হয়ে সবচেয়ে বেশি পেনাল্টি নিয়েছেন পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর নেওয়া ৬৯টি পেনাল্টির মধ্যে ৬০টি জালে জড়িয়েছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন করিম বেনজেমা। তিনি ৩২টি পেনাল্টি নিয়ে গোল করেছেন ২৬টি।

বিজ্ঞাপন

এমবাপেও পেনাল্টি থেকে রিয়ালের হয়ে নিয়মিত গোল করছেন। সেভিয়ার বিপক্ষে নিজের ১৮তম পেনাল্টি নিয়ে ১৫তম গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড। এ ছাড়া সার্জিও রামোস ১৭টি পেনাল্টি থেকে ১৬টি এবং ভিনিসিয়ুস জুনিয়র ৯টি পেনাল্টি থেকে ৭টি গোল করেছেন।

লা লিগায় নিজেদের পক্ষে ৬০০ পেনাল্টি পাওয়ার এই রেকর্ড রিয়াল মাদ্রিদের দীর্ঘ ইতিহাসে আরেকটি উল্লেখযোগ্য সংযোজন। একই সঙ্গে এমবাপের ধারাবাহিক গোল এবং দলের বড় জয়ও সমর্থকদের জন্য এনে দিয়েছে বাড়তি আনন্দ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD