Logo

জিম্বাবুয়ের কাছে হারের পর শাস্তি পেল বাংলাদেশ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৯ অক্টোবর, ২০২৬, ২১:১৩
জিম্বাবুয়ের কাছে হারের পর শাস্তি পেল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের কাছে হারের পর এবার জরিমানার মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। উদ্বোধনী ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বিজ্ঞাপন

আইসিসি জানিয়েছে, স্লো ওভার রেটের কারণে বাংলাদেশের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সংস্থাটির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বোলিংয়ের ন্যূনতম হার বজায় রাখতে ব্যর্থ হলে প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ এক ওভার পিছিয়ে থাকায় একাদশে থাকা প্রত্যেক ক্রিকেটারের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। দলের অধিনায়ক তাওহীদ হৃদয় অভিযোগ মেনে নেওয়ায় এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

দলের নিয়মিত অধিনায়ক লিটন দাস চোটের কারণে মাঠের বাইরে থাকায় ম্যাচটিতে বাংলাদেশকে নেতৃত্ব দেন তাওহীদ হৃদয়। এদিকে অসুস্থতার কারণে একাদশে ছিলেন না সদ্য সাবেক অধিনায়ক মেহেদী হাসান মিরাজও।

বিজ্ঞাপন

জিম্বাবুয়ের বিপক্ষে পরাজয়ের পর স্লো ওভার রেটের জরিমানা বাংলাদেশের জন্য বাড়তি ধাক্কা হয়ে এসেছে। ত্রিদেশীয় সিরিজের পরবর্তী ম্যাচগুলোতে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি নির্ধারিত সময়ে ওভার শেষ করার বিষয়েও সতর্ক থাকতে হবে দলকে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD