Logo

জিম্বাবুয়ের সামনে অসহায় বাংলাদেশ, জয় যেন স্বপ্ন!

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৯ অক্টোবর, ২০২৬, ১৭:৫৭
জিম্বাবুয়ের সামনে অসহায় বাংলাদেশ, জয় যেন স্বপ্ন!
ছবি: সংগৃহীত

একসময় জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে দাপট দেখাত বাংলাদেশ। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বদলে গেছে সেই চিত্র। শেষ সাতটি ওয়ানডেতে পাঁচটিতেই হেরেছে টাইগাররা। জয় এসেছে মাত্র দুটিতে। ধারাবাহিক এই ব্যর্থতায় জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

বিজ্ঞাপন

২০২৬ সালের জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচেই হারে বাংলাদেশ। ৬ জুলাই সিরিজের প্রথম ম্যাচে ২৫ রানে পরাজিত হয় দল। জিম্বাবুয়ের ১৪১ রানের জবাবে বাংলাদেশের ইনিংস থামে মাত্র ১১৬ রানে।

৯ জুলাই দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ে ২৪৭ রান সংগ্রহ করে। লক্ষ্য তাড়া করতে নেমে ১৩ রানে হেরে যায় বাংলাদেশ। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে স্বাগতিকরা।

তবে ১১ জুলাই সিরিজের শেষ ম্যাচে ঘুরে দাঁড়ায় টাইগাররা। জিম্বাবুয়ের ১৯৯ রানের জবাবে মাত্র ৩৬ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ৭ উইকেটের এই জয় কিছুটা স্বস্তি দিলেও সিরিজ হার এড়ানো সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

এর আগে ২০২২ সালের জিম্বাবুয়ে সফরেও ওয়ানডে সিরিজে হতাশ হতে হয়েছিল বাংলাদেশকে। প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৫ ও ৫ উইকেটে হেরে সিরিজ খোয়ায় দল। তবে শেষ ম্যাচে ১০৫ রানের বড় জয় নিয়ে হোয়াইটওয়াশ এড়াতে সক্ষম হয় টাইগাররা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সাম্প্রতিক ব্যর্থতার ধারাবাহিকতা দেখা গেছে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে চলমান ত্রিদেশীয় সিরিজেও। গ্রুপপর্বের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে আগে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৭৮ রান সংগ্রহ করে সিকান্দার রাজার দল। জবাবে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ গুটিয়ে যায় ১৭২ রানে।

জিম্বাবুয়ের বিপক্ষে সাম্প্রতিক ম্যাচগুলোর ফল বাংলাদেশের ওয়ানডে দলের ধারাবাহিকতা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। ব্যাটিংয়ে প্রত্যাশিত পারফরম্যান্সের অভাব, গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারানো এবং চাপের মুখে ঘুরে দাঁড়াতে না পারার দুর্বলতা কাটিয়ে ওঠা এখন দলের সামনে বড় চ্যালেঞ্জ। একসময় যে প্রতিপক্ষের বিপক্ষে নিয়মিত জয়ের অভ্যাস ছিল, সেই জিম্বাবুয়ের বিপক্ষেই এখন জয়ের জন্য লড়তে হচ্ছে বাংলাদেশকে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD