Logo

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নেতৃত্বে এগিয়ে নাহিদা আক্তার

profile picture
ক্রীড়া ডেস্ক
১৮ অক্টোবর, ২০২৬, ১৪:৩১
বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নেতৃত্বে এগিয়ে নাহিদা আক্তার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তারের নাম আলোচনায় এগিয়ে রয়েছে। সাবেক অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর নতুন নেতৃত্ব নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে আলোচনা চলছে। তবে নতুন অধিনায়কের নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

বিজ্ঞাপন

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ ও এশিয়ান গেমস ক্রিকেট—দুই প্রতিযোগিতাতেই বাংলাদেশের মেয়েদের অভিযান শেষ হয়েছে সেমিফাইনালে। এসব ব্যর্থতার পর নিগার সুলতানার ব্যাটিং এবং নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে। এর মধ্যেই তিনি নিজেই টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত জানান।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, সংক্ষিপ্ত সংস্করণে দলের নেতৃত্ব পাওয়ার দৌড়ে নাহিদা আক্তার অন্যদের তুলনায় এগিয়ে রয়েছেন। পাশাপাশি সহ-অধিনায়ক হিসেবে সোবহানা মোস্তারির নাম আলোচনায় রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সেঞ্চুরি করে আলোচনায় আসেন সোবহানা। বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে ওয়ানডেতে শতরানের কৃতিত্ব অর্জন করেন তিনি।

বিজ্ঞাপন

নেতৃত্বের দৌড়ে আরও যাঁরা

নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারি ছাড়াও নতুন অধিনায়ক নির্বাচনের আলোচনায় ছিলেন রাবেয়া খাতুন, অলরাউন্ডার শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার। দলের বর্তমান অবস্থান, অভিজ্ঞতা এবং সংক্ষিপ্ত সংস্করণে পারফরম্যান্স বিবেচনায় সম্ভাব্য প্রার্থীদের মূল্যায়ন করছে বিসিবি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে বোর্ডের সঙ্গে ঘনিষ্ঠ এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ক্রিকবাজকে বলেছিলেন, ‘নিগারের জায়গা নেওয়ার মতো খুব বেশি ক্রিকেটার আছে বলে মনে হয় না। কিন্তু তিনি যখন সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, তখন আমাদের কাউকে খুঁজে বের করতেই হবে। সংক্ষিপ্ত সংস্করণে অবস্থান বিবেচনায় নাহিদা ও সোবহানা শক্তিশালী প্রার্থী।’

বিজ্ঞাপন

দ্রুত সিদ্ধান্ত নিতে পারে বিসিবি

আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের নারী দলের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। এ কারণে নতুন অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম দ্রুত চূড়ান্ত করার প্রয়োজন রয়েছে।

তবে নাহিদা আক্তারকে অধিনায়ক এবং সোবহানা মোস্তারিকে সহ-অধিনায়ক করার বিষয়ে এখনো বিসিবির আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD