১৫০ রানের জুটি ভেঙে বাংলাদেশকে স্বস্তি দিলেন সাইফ

শুরুতেই ২৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল জিম্বাবুয়ে। তবে চতুর্থ উইকেটে ১৫০ রানের জুটি গড়ে ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে দলটি। বাংলাদেশের জন্য বিপজ্জনক হয়ে ওঠা সেই জুটি ভেঙেছেন সাইফ হাসান।
বিজ্ঞাপন
৩৭ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ১৭৮ রান। দলের হয়ে ৮১ রান করে সাজঘরে ফিরেছেন ব্রেন্ডন টেলর।
বল হাতে বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দেন তাসকিন আহমেদ। ইনিংসের প্রথম ওভারটি উইকেট-মেইডেন করেন এই ডানহাতি পেসার। ওভারের শেষ বলটি অফ স্টাম্পের সামান্য বাইরে করেছিলেন তাসকিন। গুড লেংথ থেকে ইনসুইং করে ব্রায়ান বেনেটের ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে বল চলে যায় উইকেটকিপারের হাতে। শুরুতেই ক্যাচের আবেদন করলে আউট দেন আম্পায়ার। কিন্তু রিভিউতে দেখা যায় ব্যাট স্পর্শ করেনি বল। তবে বল ব্যাটারের পায়ে লাগে এবং লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আরেক ওপেনার বেন কারানকেও ফেরান তাসকিন। ইনিংসের পঞ্চম ওভারে তাসকিনের বলে লেগ বিফোর হয়েছেন তিনি। সাজঘরে ফেরার আগে ১১ বল থেকে ৬ রান করেছেন এই ওপেনার।
বিজ্ঞাপন
তিনে নামা তাফাদজওয়া সিগাও তাসকিনের শিকার হয়েছেন। দুই ওপেনারের বিদায়ে চাপ বাড়লেও ভালো শুরু করেছিলেন সিগা। তবে ইনিংস লম্বা করতে পারেননি তিনি। ৩ বাউন্ডারিতে ১৫ বলে করেছেন ১৬ রান।
দ্রুত ৩ উইকেট হারানোর পর সতর্ক ব্যাটিংয়ে দলকে সামাল দেওয়ার চেষ্টা করেন দুই অভিজ্ঞ ব্যাটার ব্রেন্ডন টেলর ও ক্রেগ আরভিন। তাদের সেই চেষ্টা সফলও হয়। চতুর্থ উইকেটে দুজন মিলে ১৫০ রানের জুটি গড়ে জিম্বাবুয়েকে লড়াইয়ে ফেরান।
তবে বিপজ্জনক হয়ে ওঠা এই জুটি ভেঙে বাংলাদেশকে স্বস্তি এনে দেন সাইফ হাসান। ৮১ রান করে আউট হন টেলর। তার বিদায়ে গুরুত্বপূর্ণ জুটির সমাপ্তি ঘটে।
বিজ্ঞাপন








