Logo

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ মার্চ, ২০২৬, ১৩:৩২
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে
ছবি: সংগৃহীত

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় শুক্রবার (২৭ মার্চ) আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

বিজ্ঞাপন

বাতাস পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিমি বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

সকালে ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৪ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১.০ ডিগ্রি সেলসিয়াসে।

সূর্য আজ সন্ধ্যা ৬টা ১২ মিনিটে অস্ত যাচ্ছে এবং আগামীকাল ভোর ৫টা ৫৫ মিনিটে উঠবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD