Logo

আবহাওয়া : দুপুরে ঢাকায় বৃষ্টি-দমকা হাওয়ার সম্ভাবনা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ মার্চ, ২০২৬, ১১:২৩
আবহাওয়া : দুপুরে ঢাকায় বৃষ্টি-দমকা হাওয়ার সম্ভাবনা
ছবি: সংগৃহীত

দুপুরের মধ্যে রাজধানীসহ আশপাশের এলাকায় বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

বিজ্ঞাপন

সোমবার (৩০ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা হঠাৎ দমকা হাওয়ায় রূপ নিয়ে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে পৌঁছাতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, আপেক্ষিক আর্দ্রতা ৮৬ শতাংশ। আগের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত ছিল খুবই সামান্য।

এদিকে সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

বিজ্ঞাপন

একইসঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD