রাতে ৬ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের কয়েকটি অঞ্চলে রাতে অস্থায়ী ঝড় ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে ৬ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (৯ মে) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, খুলনা ও বরিশাল জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
বিজ্ঞাপন
এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আরও পড়ুন: রাতের মধ্যে ৭ জেলায় কালবৈশাখীর শঙ্কা
এদিকে আবহাওয়া অধিদপ্তরের আরেকটি পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ী ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফলে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন







