ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ৭ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে সংশ্লিষ্ট এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (১৬ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানান আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক।
আরও পড়ুন: রাতের মধ্যে ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়ের শঙ্কা
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল থেকে সন্ধ্যার মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। পাশাপাশি এসব এলাকায় বজ্রসহ বৃষ্টি অথবা সাধারণ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
বিজ্ঞাপন
বৈরী আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নৌযান ও নদীবন্দরগুলোকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। একই সঙ্গে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।








