Logo

রাজধানীর আকাশ মেঘলা, রাতে হতে পারে বৃষ্টি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ আগস্ট, ২০২৬, ২০:০২
রাজধানীর আকাশ মেঘলা, রাতে হতে পারে বৃষ্টি
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বুধবার রাতে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ কিংবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। একই সঙ্গে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭১ শতাংশ। এদিন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এদিকে গত ছয় ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বৃহস্পতিবার ভোর ৫টা ৩৮ মিনিটে সূর্যোদয় হবে এবং সন্ধ্যা ৬টা ২২ মিনিটে সূর্যাস্ত হবে। রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির কারণে রাজধানীর কোথাও কোথাও আবহাওয়ায় সাময়িক পরিবর্তন দেখা দিতে পারে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD