Logo

পাখা প্রতীক পেলেন ইসপাহান মোল্লা

profile picture
জনবাণী ডেস্ক
২৯ সেপ্টেম্বর, ২০২২, ০৮:০১
পাখা প্রতীক পেলেন ইসপাহান মোল্লা
ছবি: সংগৃহীত

ঢাকা জেলা পরিষদ নির্বাচন-২০২২

বিজ্ঞাপন

ঢাকা জেলা পরিষদ নির্বাচন-২০২২ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। জেলা পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য পদে বৈদ্যুতিক পাখা প্রতীক পেয়েছেন এমএসসি ইসপাহান মোল্লা। গত সোমবার প্রতীক বরাদ্দ দেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. শহীদুল ইসলাম।

ইসপাহান মোল্লা ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তার দূরদর্শিতা ও কাজের গুরুত্বতায় মিরপুর বাংলা কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম এস সি শেষ করে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন।

বিজ্ঞাপন

ঢাকা জেলা পরিষদের ৫ং আসন ধামরাই থেকে ইসপাহান মোল্লা বৈদ্যুতিক পাখা প্রতীক পেয়ে ভোটারদের কাছে তাদের মূল্যবান ভোট প্রার্থনা করেন। এবং তাদের মূল্যবান ভোটে নির্বাচিত হয়ে এলাকাবাসীর উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।

তিনি বলেন, আমি জেলা পরিষদ নির্বাচনে বৈদ্যুতিক পাখা প্রতীক পেয়েছি। আমার বিশ্বাস, আল্লাহর রহমতে ও জনগণের দোয়ায় আমি নির্বাচিত হব।

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD