Logo

গুলিবিদ্ধ অবস্থায় রোহিঙ্গা যুবকের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
৯ নভেম্বর, ২০২২, ১০:৫৬
গুলিবিদ্ধ অবস্থায় রোহিঙ্গা যুবকের মৃত্যু
ছবি: সংগৃহীত

শেখ মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার ভোর রাতে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে অজ্ঞাত তিন ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় মোহাম্মদ সেলিমকে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেলিমের মৃত্যু হলে ওই তিন ব্যক্তি পালিয়ে যায়।

বিজ্ঞাপন

কক্সবাজারে গুলিবিদ্ধ অবস্থায় মোহাম্মদ সেলিম (৩০) নামের এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) বেলা ১১ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

বিজ্ঞাপন

নিহত মোহাম্মদ সেলিম টেকনাফ মোছনী রেজিষ্ট্রার্ড ক্যাম্পের আবদুস সালামের ছেলে।

বিজ্ঞাপন

শেখ মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার ভোর রাতে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে অজ্ঞাত তিন ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় মোহাম্মদ সেলিমকে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেলিমের মৃত্যু হলে ওই তিন ব্যক্তি পালিয়ে যায়। 

ওসি জানান, নিহত সেলিম টেকনাফ নয়াপাড়া মোছনী রেজিস্ট্রার্ড ক্যাম্পের বাসিন্দা। প্রাথমিকভাবে জানা গেছে নবী হোসেন গ্রুপের সদস্য হিসেবে কাজ করতো। সন্ত্রাসী নবী হোসেন গ্রুপে ও মুন্না গ্রুপের মধ্যে বিরোধের জের গুলিবিদ্ধ হয়েছে বলে তথ্য পাওয়া যাচ্ছে।

বিজ্ঞাপন

টেকনাফ থানার ওসি মোঃ আব্দুল হালিম বলেন, নিহত লোকটি টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরে হলেও ঘটনারস্থল উখিয়ায়। এ ব্যাপারে বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD