Logo

দর্শনায় ৩শ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
১৩ নভেম্বর, ২০২২, ১৫:২৯
দর্শনায় ৩শ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: সংগৃহীত

দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩'শ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ একটি হিরো গ্লামার মোটরসাইকেল আটক করেছে।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় দর্শনা থানার পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩'শ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ একটি হিরো গ্লামার মোটরসাইকেল আটক করেছে।

পুলিশ জানায়, শনিবার (১২ অক্টবর) সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার অফিসার ইনচার্জ এ,এইচ,এম লুৎফুল কবীরের নেতৃত্বে থানার অফিসার ও সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা থানাধীন দর্শনা-হিজলগাড়ী রাস্তার দক্ষিন চাঁদপুর গ্রামের কবরস্থানের সামনে পাকা রাস্তার উপর। 

বিজ্ঞাপন

এসময় আটক করা হয় দক্ষিন চাঁদপুর গ্রামের ফজল ইসলামের ছেলে মাসুদুর রহমান ওরফে রানাকে (২৭)। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি হিরো গ্লামার মটরসাইকেলসহ বস্তার ভিতর থেকে ৩০০ বোতল ফেন্সিডিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

আরএক্স/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD