Logo

ফেলে যাওয়া ব্যাগে মিলল ৯ কেজি স্বর্ণের বার

profile picture
জনবাণী ডেস্ক
১৮ নভেম্বর, ২০২২, ২৩:৪১
ফেলে যাওয়া ব্যাগে মিলল ৯ কেজি স্বর্ণের বার
ছবি: সংগৃহীত

‘যশোরের শার্শার সীমান্তবর্তী এলাকা থেকে সাড়ে ৯ কেজি ওজনের ৮২টি স্বর্ণেরবার উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। তবে কাউকে আটক করতে পারেনি তারা। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় পুটখালি গ্রামের আব্দুল করিমের ছেলে মেহেদী হাসানকে পলাতক আসামী করেছে বিজিবি।

বিজ্ঞাপন

‘যশোরের শার্শার সীমান্তবর্তী এলাকা থেকে সাড়ে ৯ কেজি ওজনের ৮২টি স্বর্ণেরবার উদ্ধার করেছে  বিজিবি সদস্যরা। তবে কাউকে আটক করতে পারেনি তারা। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় পুটখালি গ্রামের আব্দুল করিমের ছেলে মেহেদী হাসানকে পলাতক আসামী করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে শার্শার পাঁচ ভূলাট সীমান্তের রহমতপুর এলাকার একটি ইট ভাটার পাশে অভিযানে এ চালান ৯ কেজি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিপুল পরিমাণ স্বর্ণেরবার একটি চালান শার্শার পাঁচ ভূলাট সীমান্ত দিয়ে ভারতে পাচার করা হবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স) জানান,  ‌‌‘সীমান্তের রহমতপুর নামক স্থানের একটি ইট ভাটার পাশে কাঁচা রাস্তার উপর অভিযান চালিয়ে সন্দেহভাজন এক মোটরসাইকেল আরোহীকে গতিরোধ করা জন্য বিজিবি ব্যারিকেড দেয়। এ সময় পলাতক আসামি মেহেদী ব্যারিকেড অমান্য করে স্পিড বাড়িয়ে স্বর্ণ নিয়ে পালাতে গেলে মোটরসাইকেল নিয়ে পড়ে যায়। পরে সে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলে থাকা একটি কাপড়ের ব্যাগ পাওয়া যায় ক্যাম্পে নিয়ে ব্যাগ তল্লাশি করে তার মধ্য থেকে ৯ কেজি ৫৫৮ গ্রাম ওজনের ৮২ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।,

বিজ্ঞাপন

উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৬ কোটি ৭৮ লাখ টাকা। উদ্ধারকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিকে আটকের চেষ্টা চলছে।

উল্লেখ্য গত ২৪ ঘন্টায় শার্শা ও বেনাপোল সীমান্তে বিশেষ দুটি অভিযান চালিয়ে ৪৯ ও ২১ বিজিবির সদস্যরা ২৬ কেজি ওজনের ১৯৪ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে। যার বাজার মূল্য প্রায় সাড়ে ২২ কোটি টাকা।,

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD