Logo

১০ ঘণ্টায়ও নেভেনি তুলার গুদামের আগুন

profile picture
জনবাণী ডেস্ক
৩০ নভেম্বর, ২০২২, ১০:৪৪
১০ ঘণ্টায়ও নেভেনি তুলার গুদামের আগুন
ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে

বিজ্ঞাপন

গাজীপুরের ভবানীপুর এলাকায় সামিম টেক্সটাইল মিলের তুলার গুদামের লাগা আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। 

এদিকে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ চারশত কোটি টাকা বলে জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

জানা গেছে, গতকাল সোমবার দিবাগত রাত ১২টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, শামীম টেক্সটাইল মিলের তুলার গুদামে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। আগুনের মাত্রা বাড়তে থাকায় পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ও শ্রীপুর ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD