Logo

গোল গোল বলে মারা গেলেন আর্জেন্টাইন সমর্থক

profile picture
জনবাণী ডেস্ক
১৫ ডিসেম্বর, ২০২২, ১৫:১৮
গোল গোল বলে মারা গেলেন আর্জেন্টাইন সমর্থক
ছবি: সংগৃহীত

পরবর্তীতে স্বজনরা তাকে প্রথমে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।

বিজ্ঞাপন

চলমান বিশ্বকাপে গতকাল মঙ্গলবার (১৩ ডিসেম্বর) আর্জেন্টিনা বনাম ক্রোশিয়ার সেমিফাইনাল খেলা চলছিল সেই সময় আর্জেন্টিনা প্রথম গোল করার পর টিভিতে খেলা দেখা আর্জেন্টিনার সমর্থক গোল গোল করে চিৎকার করার একপর্যায়ে উত্তেজিত হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। 

পরবর্তীতে স্বজনরা তাকে প্রথমে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।

বিজ্ঞাপন

অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় নেওয়ার পথিমধ্যে মারা যান আর্জেন্টাইন সমর্থক উপেন চন্দ্র মন্ডল।

বিজ্ঞাপন

৫৫ বছর বয়সের উপেন চন্দ্র মন্ডল বরিশালের গৌরনদীর টরকীর চর গ্রামের মৃত উমেশ চন্দ্র মন্ডলের ছেলে।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD