Logo

প্রেমের টানে থাই তরুণী মহেশখালীতে

profile picture
জনবাণী ডেস্ক
১৯ ডিসেম্বর, ২০২২, ১২:৪২
প্রেমের টানে থাই তরুণী মহেশখালীতে
ছবি: সংগৃহীত

ফেসবুকে তাদের পরিচয় হয় মেসেঞ্জারে ভাবের আদান-প্রদান করতেন তারা

বিজ্ঞাপন

এবার ভালোবাসার টানে কক্সবাজারের মহেশখালীতে ছুটে এসেছেন থাইল্যান্ডের এক তরুণী। গত ৭ ডিসেম্বর ইসলাম ধর্ম গ্রহণ করে ওসমান গণি রাজ নামে এক যুবককে বিয়ে করেছেন থাইল্যান্ডের তানিদা নামের ওই তরুণী। 

বর ওসমান গণি কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া বাংলাবাজার এলাকার ব্যবসায়ী জাবের আহমদের ছেলে। গত ১২ ডিসেম্বর ওই বাড়িতেই বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর শ্বশুরবাড়িতেই আছেন খাদিজা।

বিজ্ঞাপন

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের পরিচয় হয়। মেসেঞ্জারে ভাবের আদান-প্রদান করতেন তারা। এভাবে বছর পার হতেই তাদের পরিচয় গড়ায় প্রেমে। এ সূত্রে ২০২১ সালের জানুয়ারিতে মহেশখালী রাজের বাড়ি আসেন তানিদা। কিছুদিন অবস্থানের পর আবার ফিরে যায় দেশে।

বিজ্ঞাপন

গত এপ্রিলে আবারও আসেন মহেশখালী। এরপর সবশেষ ৭ ডিসেম্বর থাইল্যান্ড থেকে কক্সবাজার আসেন তানিদা। এবার আর অপেক্ষা নয়, ধর্মত্যাগ করে ওসমান গণিকে বিয়ে করেন তানিদা। নাম পরিবর্তন করে রাখেন ‘খাদিজাতুল কোবরা’।

ওসমানের বাবা বলেন, বিদেশি মেয়ে। বাংলা ভাষা তেমনটা বুঝে না। ইশারা-ইঙ্গিতে যোগাযোগ চালিয়ে নিচ্ছেন। তবে বাংলা ভাষা শেখার চেষ্টা করছেন। 

বিজ্ঞাপন

তানিদা থাইল্যান্ডে চাকরি করেন উল্লেখ করে ওসমান বলেন, এক মাসের ছুটি নিয়ে বাংলাদেশে এসেছেন খাদিজা। এক মাস পর আবার থাইল্যান্ডে চলে যাবেন। তবে মাঝেমধ্যে ছুটি নিয়ে বাংলাদেশে আসবেন।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD