Logo

শিশু শিক্ষার্থীকে বলাৎকার করে ৫ টাকা দিলেন মাদরাসার শিক্ষক

profile picture
জেলা প্রতিনিধি
পটুয়াখালী
২৭ জুলাই, ২০২৬, ২০:৪৬
শিশু শিক্ষার্থীকে বলাৎকার করে ৫ টাকা দিলেন মাদরাসার শিক্ষক
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দুমকি উপজেলায় এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. ইব্রাহীম নামে এক মাদরাসা শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের এক মাদরাসায় এ ঘটনা ঘটে। সকাল ছয়টার দিকে শিশুটিকে একা পেয়ে একটি কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করেন শিক্ষক ইব্রাহীম। পরে ঘটনাটি চেপে রাখতে শিশুটিকে ভয়ভীতি দেখান এবং পাঁচ টাকা দেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

শিশুটি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানালে ক্ষুব্ধ স্থানীয় এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককে আটক করে দুমকি থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে শিক্ষক ইব্রাহীম দাবি করেন, তিনি ষড়যন্ত্রের শিকার এবং তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD