Logo

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

profile picture
জনবাণী ডেস্ক
১ জানুয়ারি, ২০২৩, ০৮:৪০
পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

নদীতে কুয়াশার প্রকোপ বেশি থাকায় নৌপথে চলাচলের মার্কিং আলো অস্পষ্ট হয়ে যায়।

বিজ্ঞাপন

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। 

দুর্ঘটনা এড়াতে শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়  বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। 

বিজ্ঞাপন

বিআইডব্লিউটিসি আরিচা বন্দরের পরিচালক শাহ খালেদ নেওয়াজ জানান, নদীতে কুয়াশার প্রকোপ বেশি থাকায় নৌপথে চলাচলের মার্কিং আলো অস্পষ্ট হয়ে যায়। এ কারণে রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়। এসময় মাঝ নদীতে ৩টি ফেরি যানবাহন নিয়ে আটকা পড়ে। কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু করা হবে বলেও তিনি জানান।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD