Logo

কিশোরগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

profile picture
জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ
২ মে, ২০২৬, ১৬:১০
কিশোরগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ
ছবি: প্রতিনিধি

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ১১ দলীয় জোট।

বিজ্ঞাপন

শনিবার (২ মে) বেলা ১১টার দিকে শহরের ঐতিহাসিক শহীদি মসজিদের সামনে থেকে এ মিছিল শুরু হয়।

মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় জোটের নেতা-কর্মীরা বিভিন্ন দাবি উত্থাপন করেন এবং স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।

বিজ্ঞাপন

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস-এর জেলা সহসভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন ও মাওলানা আব্দুল কাদির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি খালেদ হাসান জুম্মান এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা সংগঠক সম্পাদক হাফেজ ইকরাম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগ ও আন্দোলনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশের পথ তৈরি হয়েছে। তবে জনগণের প্রত্যাশিত গণরায়ের বাস্তবায়ন এখনো হয়নি বলে তারা দাবি করেন।

বিজ্ঞাপন

তারা আরও বলেন, গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD