দর্শনায় ১ কোটি ৭০ লাখ টাকার রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি রুহুল আমিন

চুয়াডাঙ্গার দর্শনায় প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে দুইটি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন।
বিজ্ঞাপন
শনিবার (২ মে) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর বাস্তবায়নে এই নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনকৃত সড়ক দুটি হলো—দর্শনা থানার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া আবাসন প্রকল্প থেকে শৈলমারী বিলের ধার পর্যন্ত ১২৫০ মিটার এবং আকন্দবাড়িয়া থেকে রাঙ্গিয়ারপোতা পর্যন্ত ৭৫০ মিটার সড়ক।
বিজ্ঞাপন
এ সময় এমপি রুহুল আমিন বলেন, “এমপি হিসেবে দায়িত্ব নেওয়ার পর দর্শনা এলাকায় প্রথম রাস্তার কাজের উদ্বোধন করলাম। আমি চেষ্টা করবো আমার আসনের একটি রাস্তাও যেন কাঁচা না থাকে।”
তিনি আরও বলেন, “রাস্তার কাজে কোনো ধরনের অনিয়ম বা ফাঁকি হলে কাউকে ছাড় দেওয়া হবে না। চুয়াডাঙ্গা-২ আসন কৃষিনির্ভর এলাকা। এখানে রাস্তা, ব্রিজ ও কালভার্ট উন্নয়ন হলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং কৃষকেরা সহজে তাদের পণ্য বাজারজাত করতে পারবে।”
বিজ্ঞাপন
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রকৌশলী আখতার হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, দর্শনা পৌর আমির সাহিকুল ইসলাম অপু, রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, মতিয়ার রহমান, আক্কাছ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।








