Logo

নাগরিকদের কাঙ্ক্ষিত সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর: মসিক মেয়র

profile picture
জনবাণী ডেস্ক
১ জানুয়ারি, ২০২৩, ১৩:৪২
নাগরিকদের কাঙ্ক্ষিত সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর: মসিক মেয়র
ছবি: সংগৃহীত

করোনা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধে উন্নয়নের গতি বাধাগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর ১৪ নং ওয়ার্ডের ২ টি সড়ক ও ১ টি ড্রেনের নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার(৩১ ডিসেম্বর) সকালে  উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এসব সড়কের নির্ধারিত  নির্মাণ ব্যয় প্রায় ২ কোটি ৭৬ লক্ষ টাকা। 

উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়ের টটু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ময়মনসিংহ সিটি কর্পোরেশনবাসীর উন্নয়নে প্রায় ১৬০০ কোটি টাকার প্রকল্প দিয়েছেন। এছাড়া আলোকিতকরণের জন্যও ৪৯ কোটি টাকার একটি প্রকল্পও চলমান আছে। এসব প্রকল্প শেষে হলে আধুনিক ময়মনসিংহের পথে এগিয়ে যাবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন,  করোনা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধে উন্নয়নের গতি বাধাগ্রস্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ বাধাও আমরা সফলভাবে কাটিয়ে উঠবো। সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা নাগরিকদের কাঙ্ক্ষিত সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

বিজ্ঞাপন

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ফজলুল হক উজ্বল, সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকেয়া হোসেন, সহকারী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন, ১৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজালাল হৃদয়, ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি অনুপম সাহা প্রমুখ।

বিজ্ঞাপন

জেবি/এসবি 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD