Logo

চুয়াডাঙ্গায় বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

profile picture
জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা
২৫ মে, ২০২৬, ১৪:১১
চুয়াডাঙ্গায় বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৭১ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রবিবার (২৪ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ইব্রাহিমপুর গ্রামের স্কুল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার তরিকুল ইসলাম ইব্রাহিমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। এর আগে গত ২০ মে দুপুরে উপজেলার ইব্রাহিমপুর মেন্দের মাঠ এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন ওই বৃদ্ধা দামুড়হুদা উপজেলার কলাবাড়ী গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ফেরার সময় মেয়ের দেওয়া তরকারি ও মাছের ব্যাগ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথে ইব্রাহিমপুর পার্কের পেছনে পৌঁছালে তরিকুল ইসলাম ব্যাগটি বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তার সঙ্গে যায়।

অভিযোগে বলা হয়, পরে মেন্দের মাঠ এলাকায় পৌঁছে অভিযুক্ত যুবক ওই বৃদ্ধাকে জোরপূর্বক ধর্ষণ করে।

বিজ্ঞাপন

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন জানান, এ ঘটনায় নির্যাতনের শিকার নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পরে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত তরিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD